Advertisement
Alokito Janapad ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, জরিমানা ১ হাজার ইউরো

৩৩

ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাবসহ মুখ ঢেকে রাখে এমন পোশাক পরা নিষিদ্ধ করে নতুন আইন পাস হয়েছে। আইন অমান্য করলে সর্বোচ্চ এক হাজার ইউরো জরিমানা গুনতে হবে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে তার বাবা-মা বা আইনগত অভিভাবককে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে বিতর্কিত শিক্ষা সংস্কার বিলটি চূড়ান্ত অনুমোদন পায়। ভোটাভুটিতে বিলের পক্ষে ১৪২ জন এবং বিপক্ষে ১১২ জন আইনপ্রণেতা ভোট দেন। চারজন ভোটদানে বিরত ছিলেন। এর আগে ২০ নভেম্বর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বিলটি অনুমোদিত হয়।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের উত্থাপিত আইন অনুযায়ী, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ কিংবা পাঠ্যক্রমবহির্ভূত কোনো কার্যক্রমে এমনভাবে মুখ ঢেকে অংশ নিতে পারবে না, যাতে তাদের পরিচয় শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে। ফলে নতুন বিধিনিষেধের প্রভাব বিশেষভাবে পড়বে বোরকা ও নিকাব পরা মুসলিম শিক্ষার্থীদের ওপর।

আইনে প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না। এ ছাড়া বিদেশি অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্স চালুর বিধানও রাখা হয়েছে।

নতুন আইন নিয়ে ইতালির বিরোধী দলগুলো সমালোচনা করেছে। চূড়ান্ত ভোটাভুটির সময় বিরোধী আইনপ্রণেতারা পার্লামেন্টে প্রতিবাদ জানান। এ সময় তাঁদের হাতে ‘স্কুলে কেউ বিদেশি নয়’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

বিরোধীদের অভিযোগ, শিক্ষাব্যবস্থার মূল সমস্যাগুলো সমাধানের পরিবর্তে সরকার এমন বিধান করেছে, যা শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে। তাঁদের মতে, এই আইন বিদেশি পরিবার ও মুসলিম শিক্ষার্থীদের প্রতি বৈষম্য বাড়ানোর ঝুঁকি তৈরি করবে।

সূত্র: ইউরোনিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিজি হাসপাতালে কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন?

১

চোরাচালান ঠেকাতে ইরাকে দুই ডিভিশন সেনা মোতায়েন

২

ডিসেম্বরে চালু হচ্ছে নতুন উপবৃত্তি কর্মসূচি, আসছে নতুন সুবিধা

৩

মোটরসাইকেলের স্মার্ট কার্ড রেডি হয়েছে কি না চেক করবেন যেভাবে

৪

লার্নার লাইসেন্স দিয়ে মোটরসাইকেল চালানো যাবে? নতুন নিয়ম জানুন

৫

নোবিপ্রবিতে হরিজন কোটার সনদে অনিয়মের সত্যতা পেল তদন্ত

৬

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, জরিমানা ১ হাজার ইউরো

৭

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি?

৮

রাশিয়ার কামচাটকায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

৯

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম (আপডেট)

১০

বাইক স্টার্ট নিচ্ছে না? মেকানিকের কাছে যাওয়ার আগে এই ৭টি বিষয় পরীক্ষা করবেন

১১

মার্কিন ভিসা সাক্ষাৎকারে আর্থিক সামর্থ্যের প্রমাণ চাইল দূতাবাস

১২

টাকা ছাড়াই VPN ব্যবহার করবেন যেভাবে, আছে আনলিমিটেড ডেটার সুবিধাও

১৩

ঘরে বসেই পছন্দের নম্বরসহ টেলিটক সিম অর্ডার করার সুযোগ,দাম কত?

১৪

রাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতি নয়, রাজনীতির জন্য রাষ্ট্র—গোপালগঞ্জের অস্থিরতা কোন পথে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে?

১৫

দক্ষিণ কোরিয়ার ডাক বিভাগে সাইবার হামলা, ফাঁস ১ লাখের বেশি গ্রাহকের তথ্য

১৬

ট্রাম্পের প্রভাব থেকে দূরে থাকতে ইরাককে ইরানের সতর্কতা

১৭

গাজায় ভয়াবহ ঝড়ের শঙ্কা, বিপদে ১৩ লাখ ফিলিস্তিনি

১৮

ফ্রি রাউটারসহ বাংলালিংক ওয়াইফাই অর্ডার করার নিয়ম ও মাসিক খরচ

১৯

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মুশফিকের

২০