বাদশাহ মিয়া । মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩১ জন

আমি আপনাদের ছেলে আপনাদের ভাই আমাকে আপনাদের পাশে রাখবেন: বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান

২৮৫

গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচনী জনসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনে  বিএনপির মনোনীত এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাকে আপনাদের পরিবারের সন্তান মনে করবেন।

আমি আপনাদের ছেলে আপনাদের ভাই আমাকে আপনাদের পাশে রাখবেন। একবারের মত হলেও এবার আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে, উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর কানার বাজারে, বিএনপি নেতা এলান মুন্সির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি হান্নান মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।

উপজেলা ওলামা দলের সভাপতি মাসুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আলী মোল্লা, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, মুকসুদপুর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মুরাদ, মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউসার মাষ্টার, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০