আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬ জন

সোমালিয়া ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হুমকি, সর্বাত্মক প্রতিরক্ষা নির্দেশ

ছবি : সংগৃহীত
৯২

সোমালিয়া ইসরায়েলের কাছে সোমালিল্যান্ডকে স্বীকৃতি প্রত্যাহারের দাবি জানিয়েছে। দেশটির সরকার এই পদক্ষেপকে সোমালিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে ‘আগ্রাসী ও অগ্রহণযোগ্য’ কাজ হিসেবে আখ্যা দিয়েছে।

সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলি ওমর আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলের সিদ্ধান্ত সরাসরি সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। বিষয়টি চ্যালেঞ্জ করতে সরকার কূটনৈতিক সব ধরনের পদক্ষেপ নেবে।

ইসরায়েলের ঘোষণার একদিনের মধ্যেই মোগাদিসু কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়ার ফলে আফ্রিকা ও আরব বিশ্বের বিভিন্ন দেশে উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে। পাশাপাশি প্রশ্ন ওঠেছে, এ সিদ্ধান্তের পেছনে ফিলিস্তিনিদের স্থানান্তরের কোনো পরিকল্পনা আছে কি না।

১৯৯১ সালের গৃহযুদ্ধের পর সোমালিল্যান্ড স্বতন্ত্রতার ঘোষণা দিলেও এখনো জাতিসংঘ বা কোনো সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। অঞ্চলটির নিজস্ব মুদ্রা, পতাকা ও সংসদ থাকলেও কিছু এলাকায় বিরোধ এখনো রয়ে গেছে।

আলী ওমর বলেন, ‘আমাদের সরকার ও জনগণ দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় একত্রিত। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।’ তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলা ও বিভাজনমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

এদিকে, সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি (‘সিরো’) আগে থেকেই ইঙ্গিত দিয়েছেন যে কোনো দেশ শিগগিরই অঞ্চলটিকে স্বীকৃতি দিতে পারে। হারগেইসায় সাম্প্রতিক সময়ে স্বীকৃতি সম্পর্কিত বার্তাসংবলিত বিলবোর্ড দেখা গেছে।

আলী ওমর উল্লেখ করেছেন, আফ্রিকার হর্ন অঞ্চলটির কৌশলগত গুরুত্ব বিদেশি আগ্রহ ও হস্তক্ষেপের মূল কারণ। তিনি বলেন, ‘এই অঞ্চল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: মামুনুল হক

মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় বিএনপির বিদ্রোহী প্রার্থীকে শোকজ 

মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ২১

মাদারগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষ ও সূর্যমুখীর প্রতিনিধিকে জরিমানা

বগুড়া-১ আসনে ধানের শীষ প্রতীককে বিজয় করতে ভোট প্রার্থনায় ব্যস্ত অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম

ঠাকুরগাঁও-৩ আসনে ত্রিমুখী সংঘর্ষ হাফিজ–জাহিদ–মিজানুরে জমে উঠেছে ভোটের যুদ্ধ

সারাদেশে হিজরা পরিচয়ে চাঁদাবাজির অতিষ্ঠ সাধারণ মানুষ

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর প্রধান উপদেষ্টা হলেন ইতালি প্রবাসী সবুজ আলী

আশুলিয়ায় আলোচিত লাশ পোড়ানো ৭ হত্যা মামলায় সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে রায় ৫ ফেব্রুয়ারি

মাদারগঞ্জে পদত্যাগ করা গণঅধিকার পরিষদের সেই নেতাকর্মীরা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

১০

তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা করলেন, আখতার হোসেনের

১১

গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী অ্যাড. মাহমুদ হাসানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১২

সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকায় ধানের শীষের নির্বাচনীয় পথসভা

১৩

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ 

১৪

৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি তাদের মার্কা দাড়িপাল্লা: মির্জা ফখরুল

১৫

মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা

১৬

রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ’

১৭

ভুয়া কাজ ও ভুয়া বিলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: বিতর্কের কেন্দ্রেই গণপূর্তের প্রকৌশলী কায়সার ইবনে সাঈখ

১৮

তানোরে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

১৯

নরসিংদীর শিবপুরে মৎস্যজীবী লীগ এর ভাইকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

২০