অনলাইন ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

মধুর ক্যান্টিনে হামলা ও ভাঙচুর

মধুর ক্যান্টিনে হামলা ও ভাঙচুর । ছবি : সংগৃহীত
৬৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক ব্যক্তি ভাঙচুর চালিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। পরে তাকে শাহবাগ থানাে হস্তান্তর করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে হঠাৎ ক্যান্টিনে প্রবেশ করে তিনি চেয়ার-টেবিলসহ ছাত্রদলের ব্যানার ভাঙচুর করেন।

স্থানীয়ভাবে দেখা যায়, ক্যান্টিনে থাকা চারটি টেবিল ভেঙে গেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি ব্যানারও নষ্ট হয়েছে। ভাঙচুরের চিহ্ন এখনও দৃশ্যমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের সময় ক্যান্টিনের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বাইরে চলে যান। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে তাকে টিমের গাড়িতে নিয়ে যায়।

মধুর ক্যান্টিনের মালিক অরুণ কুমার দে জানান, তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না। পরে কর্মচারীদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। তিনি বলেন, “লোকটি কোথা থেকে এসেছে জানি না। ভাঙচুরের পর প্রক্টরিয়াল টিম তাকে আটক করে নিয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, “ঘটনাটি শুনেছি। প্রক্টরিয়াল টিম তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। তার আচরণ থেকে মনে হয়েছে, সে মানসিকভাবে অসুস্থ।”

মধুর ক্যান্টিন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। ১৯৪৮ সালের ভাষা আন্দোলন, ১৯৪৯ সালের বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলন, ১৯৫২ সালের আগুনঝরা দিন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনী যুদ্ধ, ১৯৫৮–৬০ সালের প্রতিক্রিয়াশীল ছাত্র আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচন—এই সব ঘটনাতেই মধুর ক্যান্টিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: মামুনুল হক

মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় বিএনপির বিদ্রোহী প্রার্থীকে শোকজ 

মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ২১

মাদারগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষ ও সূর্যমুখীর প্রতিনিধিকে জরিমানা

বগুড়া-১ আসনে ধানের শীষ প্রতীককে বিজয় করতে ভোট প্রার্থনায় ব্যস্ত অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম

ঠাকুরগাঁও-৩ আসনে ত্রিমুখী সংঘর্ষ হাফিজ–জাহিদ–মিজানুরে জমে উঠেছে ভোটের যুদ্ধ

সারাদেশে হিজরা পরিচয়ে চাঁদাবাজির অতিষ্ঠ সাধারণ মানুষ

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর প্রধান উপদেষ্টা হলেন ইতালি প্রবাসী সবুজ আলী

আশুলিয়ায় আলোচিত লাশ পোড়ানো ৭ হত্যা মামলায় সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে রায় ৫ ফেব্রুয়ারি

মাদারগঞ্জে পদত্যাগ করা গণঅধিকার পরিষদের সেই নেতাকর্মীরা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

১০

তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা করলেন, আখতার হোসেনের

১১

গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী অ্যাড. মাহমুদ হাসানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১২

সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকায় ধানের শীষের নির্বাচনীয় পথসভা

১৩

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ 

১৪

৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি তাদের মার্কা দাড়িপাল্লা: মির্জা ফখরুল

১৫

মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা

১৬

রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ’

১৭

ভুয়া কাজ ও ভুয়া বিলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: বিতর্কের কেন্দ্রেই গণপূর্তের প্রকৌশলী কায়সার ইবনে সাঈখ

১৮

তানোরে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

১৯

নরসিংদীর শিবপুরে মৎস্যজীবী লীগ এর ভাইকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

২০