
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শৈশবের একটি ও সাম্প্রতিক একটি ছবি প্রকাশ করে বাবাকে নিয়ে অনুভূতির কথা জানান তিনি।
পোস্টে জাইমা রহমান লেখেন, ছোটবেলায় সন্তানদের মনে এমন বিশ্বাস জন্মায় যে, তাদের বাবারাই সবকিছু পারেন। অনেক সময় বাবাই হয়ে ওঠেন জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।
তিনি উল্লেখ করেন, তার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ তার বাবা। জীবনের যেকোনো পরিস্থিতিতে যার ওপর নিশ্চিন্তে ভরসা করা যায়, তিনি সেই মানুষ।
জাইমা রহমান আরও লেখেন, বাংলাদেশের প্রতি তার বাবার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। দেশের মানুষ খুব শিগগিরই তার এই অনন্য গুণাবলি প্রত্যক্ষ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তার ভাষায়, এসব অসাধারণ গুণাবলিই তাকে দেশের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে—ইনশাআল্লাহ।
জাইমা রহমানের প্রকাশ করা শৈশবের ছবিতে দেখা যায়, তিনি বাবার পিঠে চড়ে আছেন এবং তার বাবা রাস্তায় হাঁটছেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
অন্য ছবিতে তার মা জোবায়দা রহমান-কেও দেখা যায়।
মন্তব্য করুন