প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত রুটিন অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চার দিন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন একটি করে বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

রোববার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশোধিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি এবং ৩০ ডিসেম্বর প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ দিন ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি হলো—

২৮ ডিসেম্বর: বাংলা

২৯ ডিসেম্বর: ইংরেজি

৩০ ডিসেম্বর: প্রাথমিক গণিত

৩১ ডিসেম্বর: বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান

সংশোধিত সূচি অনুযায়ী, চার দিনের এ পরীক্ষায় প্রাথমিক বৃত্তিপ্রত্যাশী শিক্ষার্থীরা অংশ নেবে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}