মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী রাজৈর থানা পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তিনি এ পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মো. ফজলে এলাহী বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের সদস্যদের সর্বদা সতর্ক, আন্তরিক ও দায়িত্বশীল থাকতে হবে। জনগণের পাশে থেকে দিন-রাত ২৪ ঘণ্টা পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, জেলার মানুষের শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা, সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য থানার পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এদিকে, রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে পেশাদারত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে। জনবান্ধব পুলিশিং বাস্তবায়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশি সেবা প্রদানে তাঁর আন্তরিক প্রচেষ্টা প্রশংসিত হচ্ছে।

পরিদর্শনকালে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}