কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকায় সোমবার(১৪ জুলাই) সকাল ১১টায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পুলিশ সুপার নাজির আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, সিভিল সার্জন ডা.আলী নূর মোহাম্মদ বশির, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এনসিপি নেতা মাছুমুল বারী কাউসার,
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রসঙ্গে জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন- আগামী ৫ আগষ্টের পূর্বে জুলাই স্মৃতিস্তম্ভ কাজের সমাপ্তি হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ স্থাপিত হচ্ছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজটি ৫ আগষ্টের পূর্বে  সমাপ্ত করবেন।

 

 

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}