শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে নতুন করে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে এর সঙ্গে শিক্ষার মান কতটা বাড়ানো সম্ভব হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তারেক রহমান বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শও দেন প্রধানমন্ত্রী।