সুনামগঞ্জে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (আরডিএসএ) ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের উদ্দেশ্যে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (তারিখ উল্লেখ নেই) সকাল ১০টায় সুনামগঞ্জের মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে সকাল সাড়ে ১১টা পর্যন্ত।
আরডিএসএর সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে পরীক্ষাকেন্দ্রে প্রধান অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র সরকার।
বিশেষ অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দ আহম্মদ শাহলান এবং মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ শারমিন জাহান মনিরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন আরডিএসএর উপদেষ্টা ও সাবেক পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর। সংস্থাটির নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল হক এবং দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ফরহাদ খাঁ অনুষ্ঠানে দায়িত্ব পালন করেন।
পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনায় স্বেচ্ছাসেবক ও পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রায়হান উদ্দীন, সানজিদা সরকার, তাহনিকা তাহারাত নুজহা, অমি সরকার, সুমাইয়া সরকার রিয়া, আফিয়া জাহিন শাম্মী, আয়েশা আক্তার খুশি, শাহরিয়ার উদ্দিন তান্নিব ও মো. মফিজুল হক সরকার।
আয়োজক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি কিন্ডারগার্টেনের মধ্যে ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৫২ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পর্যবেক্ষকরা। আরডিএসএ কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সময়ে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে।