মজনুর রহমানকে সভাপতি এবং শামসুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করে বিভাগীয় লেখক পরিষদের রংপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিউজ্জামান আতা।

সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহসভাপতি নূর উন নবী, সহসভাপতি সরকার বাবলু ও নাহিদা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইতি, সহসাংগঠনিক সম্পাদক মনিরা সিরাজ সাথী, অর্থ সম্পাদক আনোয়ারা আশা, সাহিত্য সম্পাদক আহমেদ অরণ্য, প্রচার সম্পাদক আরমানুল হক আরমান, দপ্তর সম্পাদক নুরে রুবাইয়াত রুমকি, গ্রন্থাগারবিষয়ক সম্পাদক সাজিয়া ইসলাম দিবা, সংস্কৃতিবিষয়ক সম্পাদক জিয়াউল আলম ফারুকী, মহিলা বিষয়ক সম্পাদক তমঃ বিভাবরী, সহমহিলা বিষয়ক সম্পাদক নাজমা সিদ্দিকা, ক্রীড়া সম্পাদক সরকার অভি, ইতিহাস ও মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক আবতাবুল আলম এবং পাঠচক্র সম্পাদক সুজন কুমার রোহিত।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জি এম ওয়াশিত শাহরিয়ার।

উপজেলাভিত্তিক সমন্বয়কারীরা হলেন—রংপুর সদর উপজেলায় মাকসুদা সরকার মুক্তা, বদরগঞ্জে এস এম মাহফুজ, তারাগঞ্জে প্রবীর কুমার কাঞ্চন, গঙ্গাচড়ায় মাহাতাব হোসেন, পীরগঞ্জে ড. এনামুল তালুকদার, মিঠাপুকুরে এস এম মুসা মনসুর, কাউনিয়ায় জান্নাতুল মাওয়া এবং পীরগাছায় নিরঞ্জন চন্দ্র বর্মন নিরু।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}