প্রাণিসম্পদ অধিদপ্তরে ২২১ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির অধীনে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রক্রিয়ায় ১৬টি পদে জনবল নেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও এসব পদে আবেদনের সুযোগ পাবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

২০২৬ সালের ২৩ নভেম্বর সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে নিয়োগ দেওয়া হবে অস্থায়ী ভিত্তিতে। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। দেশের যেকোনো স্থানে কর্মস্থল নির্ধারণ করা হতে পারে।

আবেদনের যোগ্যতা ও বয়স

বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলোর কয়েকটির জন্য অষ্টম শ্রেণি পাস এবং কয়েকটির জন্য এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত আলাদা। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিস্তারিত যোগ্যতা জানতে নিয়োগ বিজ্ঞপ্তির পদভিত্তিক শর্ত দেখতে হবে।

২৩ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদনপত্র পূরণ করে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা—

উপপরিচালক, প্রশাসন
প্রাণিসম্পদ অধিদপ্তর
ফার্মগেট, ঢাকা-১২১৫।

নির্ধারিত সময়ের পরে পৌঁছানো আবেদনপত্র এবং অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। তাই আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে দেখে নেওয়া জরুরি।

উল্লেখ্য, নিয়োগটি আউটসোর্সিং প্রক্রিয়ায় এবং অস্থায়ী ভিত্তিতে হবে। তাই একে প্রাণিসম্পদ অধিদপ্তরের স্থায়ী রাজস্ব খাতের সরকারি চাকরি হিসেবে বিবেচনা করা যাবে না।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}