বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (২৩ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার কয়েকটি এলাকায়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

রোববার (২২ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ১১ কেভি ফিডারের এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং লাইনের রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজ করা হবে। এসব কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো—হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তারা দুঃখ প্রকাশ করছে। নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে সংস্থাটি।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}