ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেরং জেলায় অবস্থিত ‘ফোনুসা আগুং মুলিয়া’ নামের কারখানাটিতে শনিবার (২১ নভেম্বর) বিকেলে আগুনের সূত্রপাত হয়। কারখানাটিতে মিষ্টান্ন ও চিনিজাত পণ্য তৈরি করা হতো।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, কারখানাটির বিভিন্ন অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় ভবনটির ছাদের একাংশ ধসে পড়তেও দেখা যায়।

উদ্ধারকারী কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো জানান, এখন পর্যন্ত ৩৯ জনের সন্ধানে তল্লাশি চলছে। এ ঘটনায় আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (২২ নভেম্বর) কারখানার কয়েকটি অংশে আগুন জ্বলতে থাকায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে। রিজকি দ্বিয়ান্তো বলেন, যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। স্থানীয় দুর্যোগ সংস্থা রোববার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, আগুন লাগার ঘটনা তদন্ত করা হচ্ছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}