প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন দক্ষতা বাড়াতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের বৈঠকে লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বিগত তিন শিক্ষাবর্ষে বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী উপস্থিতির গড় হার ৮৮ দশমিক ০৪ শতাংশ। একই সময়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ।

শিক্ষার্থীদের শিখন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি বিদ্যালয়ে বর্তমান শিক্ষাবর্ষে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান (FLN-Fundamental Literacy and Numeracy) বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে।

শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এ কার্যক্রমের ফলে শিক্ষার্থীদের শিখন দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান নিশ্চিত করার মাধ্যমে তাদের শেখার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}