দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি জানান তিনি।

এর আগে একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর সেই মন্তব্যের পরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে পোস্ট দেন মেঘনা আলম।

ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘২ মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আসিফের ওপর ভরসা না থাকলেও, এক্ষেত্রে দেশের মানুষের আমার ওপর ভরসা আছে!’

এর আগে রোববার বিকেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

পরবর্তী সময়ে আরেকটি পোস্টে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় নিজের বিকল্প হিসেবে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার নামও প্রস্তাব করেন তিনি।

আসিফ মাহমুদের ওই মন্তব্যকে কেন্দ্র করেই মেঘনা আলমের নতুন পোস্টটি এসেছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করে এর আগেও আলোচনায় এসেছেন মেঘনা আলম। এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে তাঁর দেওয়া পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}