খুলনার আলোচিত ‘বি-কোম্পানী’র প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আজম শেখকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর রাত ১০টা ৩০ মিনিটে গাজীপুর জেলার সদর থানাধীন শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুলনার দৌলতপুর থানার আঞ্জুমান এলাকার বাসিন্দা শেখ কামালের ছেলে আজম শেখকে গ্রেপ্তার করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, গ্রেপ্তারকৃত আজমের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় মোট ১৩টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে ৬টি মাদক, ৪টি হত্যা চেষ্টা, ২টি চাঁদাবাজি এবং ১টি চুরির মামলা রয়েছে।

এসআরবি ফোর্সেস জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারের পর আজম শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, খুলনার অপরাধজগতের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত আজমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}