কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতের অভ্যন্তরে ছাগল চরাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হওয়া এক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের ১০৫৮/২এস পিলারের নিকটবর্তী চর বোয়ালমারী এলাকার সীমান্তের প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি হলেন, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামের মো. মহির উদ্দিন (৫২)। তিনি বানিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মহির উদ্দিন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ছাগল চরাতে গেলে ভারতের ১৮৩ বিএসএফ কুকুরমারা ব্যাটালিয়নের সদস্যরা তাঁকে ছাগলসহ আটক করে নিয়ে যান।পরে বিকেল ৫টা ৫৫ মিনিটে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধীন গয়টাপাড়া বিওপির বিজিবি সদস্যদের সঙ্গে ভারতের ১৮৩ বিএসএফ কুকুরমারা ব্যাটালিয়নের সদস্যদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএসএফ সদস্যরা আটক বাংলাদেশি নাগরিক মোঃ মহির উদ্দিনকে তাঁর ছাগলসহ বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে বিজিবি সদস্যরা তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেন বলে জানা গেছে। বর্তমানে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দিন অবস্থায় তিনি রয়েছেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}