শরীয়তপুরে জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য আজ রোববার (১৫ নভেম্বর) জেলার কয়েকটি এলাকায় টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছপালা ও ডালপালা কাটার কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

শনিবার (১৪ নভেম্বর) সমিতির পক্ষ থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, পালং-২ (১০ এমভিএ) উপকেন্দ্রের ৩সি নম্বর টুমচর ফিডার এবং নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের আওতাধীন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।

টুমচর ফিডারের আওতাধীন কাশিপুর, টুমচর, টেকেরহাট ও ঝাউচর এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে মোট সাত ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হবে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের।

অন্যদিকে, নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের পাটদল সেকশন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এই এলাকাতেও সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণকাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}