মাদারীপুরের রাজৈরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ সুজন শেখ (৪০) ও আনিছ শেখ (৪২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের সানেরপাড় এলাকায় একতা ভলকানাইজিং গ্যারেজের সামনে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: মাদারীপুর জেলা পুলিশ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}