গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার মান্দ্রা স্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন কোটালীপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বলুহার গ্রামের মিকাইল শেখ, রিফাত, রিয়াজ ও জিহাদ শেখ। সংঘর্ষের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের মধ্যে মিকাইল শেখের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}