গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তামিম মাতুব্বর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

নিহত তামিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কেষ্টপুর গ্রামের বাসিন্দা এবং সালাম মাতুব্বরের ছেলে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের শান্তিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী একটি অজ্ঞাত বাস শান্তিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ইজিবাইককে ওভারটেক করার সময় বাসটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী তামিম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন, যাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}