গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখে স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছেন অলিউর শেখ।

তিনি উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাট গ্রামের মরহুম আব্দুল লতিফ শেখের পুত্র। শিক্ষা জীবনে তিনি ঢাকা কলেজ, তিতুমীর কলেজ এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে অধ্যয়ন করেছেন।

অলিউর শেখ একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি নিয়মিতভাবে গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করাই তাঁর অন্যতম লক্ষ্য।

স্থানীয়দের মতে, তরুণ প্রজন্মের কাছে তিনি এক অনুকরণীয় ব্যক্তিত্ব। সততা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলির কারণে তিনি ইতোমধ্যে এলাকায় একজন আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

অলিউর শেখ বলেন, “আমার মরহুম পিতা ছিলেন এলাকার মানুষের ভরসার জায়গা। তিনি জীবদ্দশায় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমিকা রেখেছেন। সাধারণ মানুষের বিপদে পাশে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ছিলেন।”

তিনি আরও বলেন, “পিতার আদর্শকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও সমাজের জন্য নিজেকে উৎসর্গ করে যেতে চাই।”

তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন মানবসেবামূলক এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}