বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে মাল্টার রাষ্ট্রদূত (বাংলাদেশ ও ভারত) Mr. Reuben Gauci-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩০ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এই সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এ সময় রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

আলোচনায় আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের অবদান তুলে ধরে ভিসা জালিয়াতি প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মানবপাচার প্রতিরোধ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি পুলিশের সংস্কার ও আধুনিকায়নে মাল্টার সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}