গোপালগঞ্জের মুকসুদপুরে পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মার্চ) বিকেলে মুকসুদপুর সদর ঈদগাহ মাঠে এই সভা আয়োজন করা হয়।

পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম পান্নুর সভাপতিত্বে এবং মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।

বক্তাদের মধ্যে ছিলেন— মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের রাজনৈতিক প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক কাইয়ুম শরিফ, ক্লাবের উপদেষ্টা শামচুল হুদা হুদু ও হায়দার রহমান ফটু মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইয়ুম মুন্সি প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত পাইওনিয়ার ফুটবল লীগ ২০২৫-২৬ মৌসুমে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাব। ঢাকার বাইরে থেকে মাত্র দুটি দল এই সুযোগ পেয়েছে— একটি ময়মনসিংহ জেলা থেকে এবং অন্যটি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এই ক্লাব।

তারা আরও জানান, পাইওনিয়ার লীগে অংশগ্রহণের মাধ্যমে মুকসুদপুরের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ার বিকল্প নেই বলেও উল্লেখ করেন বক্তারা। এ সময় ক্লাবটির প্রতি সার্বিক সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাব ২০১৭ সালে ‘পান্নু ফুটবল কোচিং’ নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০২৩ সালে এটি ‘পান্নু ফুটবল একাডেমি’তে রূপ নেয় এবং সর্বশেষ পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}