গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রবিবার (২৯ মার্চ) বিকেলে, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লিটু ভূইয়া এ পদত্যাগের ঘোষণা দেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।