গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় শুক্রবার (১৩ মার্চ) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি নাহিদ পারভেজ জনি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কথার প্রতিনিধি আরটি হাসান, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি বাদশাহ মিয়া, অর্থ সম্পাদক ও দৈনিক বর্তমান বাংলার প্রতিনিধি ইয়াদ আলী মোল্লা এবং ক্রীড়া সম্পাদক ও সাপ্তাহিক বাংলার নয়নের প্রতিনিধি বাবু মোল্লাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বলেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি প্রথম সারির গণমাধ্যমকর্মীদের একটি পেশাদার সংগঠন। একই সঙ্গে এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবে সংগঠনটি।