পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের হত দরিদ্রদের জন্য ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গুনারীতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক রাসেল দিও।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার শফিকুল হায়দার, প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম সুমন, ইউপি সদস্য কিয়ামতুল্লাহ কাশু, এবং হারিছুর রহমান বিপ্লব।
পরিষদ সূত্রে জানা গেছে, এবারের ঈদে গুনারীতলা ইউনিয়নের মোট ৬৯৩০ জন হত দরিদ্রকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। কার্যক্রমটি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}