মাদারীপুরের রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিক ও এলাকার বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজৈর উপজেলা শাখা।

বুধবার (১১ মার্চ) বিকেলে রাজৈর থানার মোড় এলাকায় অবস্থিত মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক জনকণ্ঠের রাজৈর প্রতিনিধি এস এম ফেরদৌস হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ নিয়াজ শিশির, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম, বিএনপির রাজৈর উপজেলা সভাপতি ওহাব আলী মিয়া, বিআরডিবি চেয়ারম্যান আবুল হোসেন খান, পৌরসভা জামায়াতের আমীর শেখ মোশাররফ হোসেন, বিএনপি নেতা মিজবাহ উল হক বাবু হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাসিন ফকির, সাবেক পৌর আহ্বায়ক জাকির শেখ, জাসাসের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা ইলিয়াস সরদারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজৈর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন হাওলাদার, সাপ্তাহিক সুর্বাতার সম্পাদক মোস্তাফিজুর রহমান নাদিম, ই-প্রেসক্লাব রাজৈরের প্রতিষ্ঠাতা নাজমুল কবির, রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফাইজুর রহমান মামুন, যুবদল নেতা সাদ্দাম ফকির, সাংবাদিক জাকির হোসেন ডাবলুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}