আসন্ন মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ মোঃ হাফিজুর রহমান।

মঙ্গলবার বিকেলে পৌর শহরের বীর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি বজলু সরকার।

সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জগলুল পাশা এবং সঞ্চালনা করেন মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ বোরহান।

আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ রোজাদার মুসল্লিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}