যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা চত্বরে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস. এম. শাখির উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান এবং শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপমসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।