জামালপুরের মাদারগঞ্জে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) মাদারগঞ্জ শাখার উদ্যোগে প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, হাসপাতাল–১ এর উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী।

ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) মাদারগঞ্জ শাখার সভাপতি ফয়জুল বারী পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান, মেডিকেল অফিসার ডা. মেহেজাবিন রশীদ তিন্নি এবং ডা. সালেহ মাহাদীসহ অন্যান্য চিকিৎসক ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ফারিয়া মাদারগঞ্জ শাখার সহ-সভাপতি আমজাদ হোসেন ও কবির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন কবির ও আবু আইয়ুব, প্রচার সম্পাদক জীবন রহমান, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান এবং সহ-সম্পাদক মো. শাহীন।

এসময় ফারিয়া মাদারগঞ্জ শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}