দেশের ছোট পর্দার অভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ ঘিরে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অথৈয়ের আনা অভিযোগকে তিনি ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘অপেশাদার আচরণ’ বলে উল্লেখ করেছেন।

একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিশা বলেন, চরিত্রের প্রয়োজন এবং স্ক্রিপ্টের দাবিতেই তাকে দৃশ্যে আক্রমণাত্মক আচরণ করতে হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, তিনি এমন একটি চরিত্রে অভিনয় করছেন যেখানে একজন বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) নারীর ভূমিকায় দেখা যাবে তাকে। চরিত্র অনুযায়ী সহ-অভিনেতাকে ধাক্কা দেওয়া, কামড় দেওয়া বা পানিতে চুবিয়ে ধরার মতো দৃশ্য থাকতে পারে বলেও জানান তিনি।

তিশা আরও বলেন, দর্শকরা কাজটি প্রচারের পর পুরো বিষয়টি বুঝতে পারবেন। তিনি দাবি করেন, অভিনয়ের সময় কোনো ব্যক্তিগত আক্রমণ করা হয়নি; সবকিছুই ছিল চরিত্রের ভেতরে থেকে।

সামিয়া অথৈয়ের ফেসবুক লাইভের প্রসঙ্গে তিশা বলেন, ঘটনাটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি ব্যক্তিগত আক্রমণ। তবে তার মতে, এটি সম্পূর্ণভাবে পেশাদার কাজের অংশ ছিল এবং স্ক্রিপ্ট অনুযায়ী সম্পন্ন হয়েছে। ইম্প্রোভাইজেশন থাকলেও তা চরিত্রের সীমার মধ্যেই ছিল বলে দাবি করেন তিনি।

ঘটনার সময় সেটে অভিনেতা সেলিম আহমেদ ও পরিচালক রিঙ্কুসহ পুরো টিম উপস্থিত ছিলেন বলেও জানান তিশা। তার অভিযোগ, দৃশ্য শেষ না করেই অথৈ শুটিং সেট ত্যাগ করেন, যা প্রযোজনার ক্ষতি করেছে।

নিজের চরিত্র প্রসঙ্গে তিশা বলেন, শুটিংয়ের প্রয়োজনে তাকে দীর্ঘ সময় গোবরের পাশে, নদীর পানিতে, মাটি ও বালুর মধ্যে থাকতে হয়েছে। এমনকি দৃশ্যের প্রয়োজনে শিকল দিয়ে বাঁধা অবস্থায়ও অভিনয় করতে হয়েছে। এ অবস্থায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সহশিল্পীর মন্তব্যকে তিনি দুঃখজনক বলে মনে করেন।

শেষে তিশা বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা মূলত ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}