মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিশেষ এই ভাড়া ছাড় কার্যকর করতে প্রশাসনিক কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই সিদ্ধান্ত বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নিয়মিত যাত্রীদের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে আসন্ন ঈদযাত্রা প্রসঙ্গে তিনি জানান, বাস ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই। যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঈদকে সামনে রেখে পরিবহন খাতে মনিটরিং জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা স্বস্তিতে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}