সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ।

সোমবার (২ মার্চ) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের জারিকৃত নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার এবং গুজব থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের স্থানীয় আইন ও বিধিনিষেধের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট কোনো ছবি বা ভিডিও আপলোড, সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো—
📞 ৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং)
📞 ৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং)
📞 ৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা)

প্রবাসীদের নিরাপত্তা ও সচেতনতার স্বার্থে দূতাবাসের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}