গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড আওয়ামী লীগের এক সভাপতি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে খান্দারপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বাচ্চু শরীফ তার লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছেন। আজ থেকে দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে দলীয় বা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।