কুমিল্লা বিশ্ববিদ্যালয়–এর অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘অর্থনীতি ক্লাব’-এর ২০২৬ সালের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, একাডেমিক উৎকর্ষ সাধন এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদ হোসাইন এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজুল হক।
কোঅর্ডিনেটরবৃন্দ
- ডিবেট: মাইমুনা ইসলাম
- স্পোর্টস: মিনহাজুল ইসলাম
- ইএলসি (ELC): সুমাইয়া তাহাসিন
- সি অ্যান্ড এল (C&L): নিলয় বড়ুয়া
- কালচারাল: প্রমিতি এস বিশ্বাস প্রজ্ঞা
কো-কোঅর্ডিনেটরবৃন্দ
- ডিবেট উইং: নাজমুস সাকিব
- ইএলসি: মো. সারোয়ার হোসেন রিয়াদ
- সি অ্যান্ড এল: মো. সাইদুল ইসলাম
- কালচারাল: জ্যোতি সাহা অর্পা
নবগঠিত কমিটির অনুমোদন দিয়েছেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ শামিমুল ইসলাম।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে অর্থনীতি ক্লাবের একাডেমিক সেমিনার, কর্মশালা, বিতর্ক, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।