শার্শা উপজেলায় আলোচিত পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গাজী মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে শার্শা থানার গাতিপাড়া গ্রামে হামলার শিকার হয়ে পল্লী চিকিৎসক আল-আমিন (৩৫) মারা যায়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরবর্তীতে র‍্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}