গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের পক্ষে ফুটবল প্রতীকের নির্বাচনী র্যালিতে ব্যাপক জনসমাগম দেখা গেছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) সকালে, উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি অনুষ্ঠিত হয়।

্যালিতে অংশগ্রহণকারীরা ফুটবল প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং আশরাফুল আলমের মুক্তি ও নির্বাচনে বিজয়ের দাবি জানান। প্রার্থী কারাবন্দী থাকলেও সাধারণ ভোটারদের মধ্যে তার প্রতি ব্যাপক সমর্থন রয়েছে, যার প্রতিফলন এই জনসমাগম। স্থানীয় সূত্রে জানা যায়, র্যালিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

এ বিষয়ে আশরাফুল আলমের নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য বলেন, “জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এই গণজোয়ারই প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়।” উল্লেখ্য, আসন্ন নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}