জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায়  এস এম তোজাম্মেল হোসেন ( ৫৭) নামে ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী)  বিকাল আনুমানিক ৪টার দিকে বালিজুড়ী – ভাটারা প্রধান সড়কের পলিশা ব্রিজের কাছে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত এস এম তোজাম্মেল হোসেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মৃত অসি ফকিরের ছেলে। তিনি সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান- তোজাম্মেল ইউনিয়ন পরিষদের কাজ শেষে মোটরসাইকেলে করে  পরিষদ থেকে বালিজুড়ী তার বাসায় ফিরছিলেন। আনুমানিক বিকাল ৪টার দিকে পলিশা  ব্রিজ পার হলে  বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংর্ঘষে মুখ ও মাথায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরই পালিয়ে যায় অপর মোটরসাইকেলের চালক।

 

তোজাম্মেল এর সহকর্মী ও আদারভিটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজওয়ান পারভেজ সেমি জানান, “সারাদিন ইউনিয়ন পরিষদের কাজ শেষে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।  এ্যাম্বুলেন্স এর মাধ্যমে  তোজাম্মেল এর লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।  ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}