সন্ত্রাসের মাধ্যমে বা পেশি শক্তির মাধ্যমে জনতার রায় ব্যালটকে যদি কেউ ছিনতাই করার চেষ্টা করে প্রতিটি কেন্দ্রে তাদেরকে প্রতিহত করা হবে। ভোটারদের কাছে আমাদের আহবান হবে আপনারা সবার আগে ভোটকেন্দ্রে গিয়ে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে

রিক্সা মার্কায় ভোট দিবেন বলে আহবান জানান খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

সোমবার (২ জানুয়ারি) দুপুর ১২ টায় গোপালগঞ্জ ৭ই মার্চ চত্বর রোডে ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত পথ সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ভোট দেওয়ার পরে আপনারা বাড়ি গিয়ে ঘুমাবেন না। আপনাদের এই ভোটের ফসল সন্ধ্যা বেলায় যেন ঘরে তুলে আনতে পারেন সেজন্য প্রতিটি ভোট কেন্দ্রে আপনাদের অবস্থান করতে হবে। যদি কেউ ভোট চুরি করার বা ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাল ভোট দেওয়ার একটা পাঁয়তারা করা হচ্ছে আমাদের কাছে সংবাদ আছে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিছু মানুষ কারা মারা গেছে, কারা বিদেশে আছে, কারা দূরে আছে তাদের তালিকা করা হচ্ছে। প্রতিবছর শুনি মরা মানুষ এসে ভোট দিয়ে যায়। তারা মরা মানুষের ভোট দিয়ে ব্যালট বাক্স ভরার পাঁয়তারা করতেছে। তাদের প্রতিহত করতে হবে। এ সময় গোপালগঞ্জ-২ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত এমপি প্রার্থী মুফতি শুইয়াব ইবরাহীমকে আগামী ১২ তারিখে রিক্সা প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠানোর আহবান জানান খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হক।

এ সময় গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম রেজাউল করিম, জামায়াতে ইসলামী নেতা মাসুদুর রহমান, মাওলানা আব্দুল আজিজ ‘সহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন। ৭ই মার্চ চত্ত্বর সড়ক সকাল থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সুষ্ঠু ও সুন্দরভাবে পথসভা সম্পন্নের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি ছিলো চোখে পড়ার মতো। আলোচনা সভা শেষে খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হক গোপালগঞ্জ-২ ও ৩ আসনে এমপি প্রার্থীদের হাতে রিক্সা প্রতীকের রেপ্লিকা তুলে দেন। এরপর তিনি পথসভায় উপস্থিত সকলকে সাথে নিয়ে সংক্ষিপ্ত পরিসরে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}