বগুড়া- ১ সারিয়াকান্দি – সোনাতলা আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ রফিকুল ইসলামকে বিজয়ী করতে মাঠে নেমেছে সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও এই আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম। এর অংশ হিসেবে আজ সোমবার সকালে কাজলা ইউনিয়নের হযরত শাহজালাল বাজারের দোকানদার,পথচারি ও বেড়া পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত নারীদের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও কৃষককার্ডের বিষয়টি ভোটারদের মাঝে তুলে ধরেন। ভোট প্রার্থনায় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাজলা
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম,
কাজলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শফিকুল ইসলাম বেলাল,কাজলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা রিপন,সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের
সদস্য রানা মাহমুদসহ অনেকে।