মাত্র কয়েকদিনের ব্যবধানে মাদারীপুরে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের ৫ যাত্রীসহ মোট ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের সুপারভাইজারও নিহত হন। এ সময় আহত হন আরও বেশ কয়েকজন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান।

https://www.youtube.com/watch?v=9a2qIFbqth0

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিল গেইট এলাকায় আসলে একটি যাত্রীবাহী বাসটি ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। একই সঙ্গে আহত হন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, ‘বাসের সুপারভাইজার ও ইজিবাইকের যাত্রীসহ মোট ৬ জন নিহত হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছি।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}