রাজনৈতিক আগ্রাসন, আধিপত্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে গণপ্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত আগ্রাসনবিরোধী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে আগামীকাল ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর প্রথম পর্ব অনুষ্ঠিত হবে বুধবার (৭ জানুয়ারি)।

সকাল ৯টা থেকে ঢাকার কাকরাইল মোড়ে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এই আয়োজন শুরু হবে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ, আহত ও নির্যাতিতদের স্মরণে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

মঙ্গলবার আন্দোলনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালের ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে রাজনৈতিক আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তার ধারাবাহিকতায় ২০২৬ সালের ৭ জানুয়ারি বুধবার এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আন্দোলন সংশ্লিষ্টরা জানান, আগ্রাসনবিরোধী আন্দোলন ভবিষ্যতেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা পালন করবে। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করছে জেএএম সংস্থা।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}