ইনকিলাব মঞ্চ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে “মার্চ ফর ইনসাফ” কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (৩ জানুয়ারি) এই কর্মসূচি পালন করা হবে।

সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শুক্রবার (২ জানুয়ারি) শাহবাগে বাদ জুমা অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন। তিনি জানান, আগামী দুই দিনে বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ চারটি দাবি নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, হাদি হত্যার বিচারের চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে দাখিল করার জন্য সংগঠনটি আলটিমেটাম দিয়েছে। এই সময়সীমা অতিক্রম করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}