পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেতৃত্বেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন পুরো জাতির একজন নেতা।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় লড়াই করে গেছেন। নানা বাধা ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নিজের রাজনৈতিক আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এনআরবি গ্লোবাল কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামীকাল দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। পরে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বিকাল সাড়ে ৩টায় তাকে দাফন করা হবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}