গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক নেতা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের বোয়ালীয়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভাবড়াশুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ মন্ডল জানান, তিনি স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলের সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, পদত্যাগের পর থেকে তার সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তবে পদত্যাগের পেছনে নির্দিষ্ট কোনো কারণ তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেননি।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}