দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের সংবাদ সংস্থা এএনআই-এর সূত্রে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘণ্টার মধ্যে দিল্লি থেকেও পাল্টা তলব করা হলো বাংলাদেশের হাইকমিশনারকে।

গত ১০ দিনে দুই দেশ একে অপরের কূটনীতিককে চার দফায় তলব করেছে এবং বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।

আজ ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর আগে ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে বিক্ষোভ এবং হুমকি দেওয়ার ঘটনা, এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা অফিসে কিছু হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।

এই ঘটনার পর বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তলবের সময় ভারতের যুগ্ম সচিব বি শ্যাম হাইকমিশনারকে জানান যে, বাংলাদেশ সম্প্রতি বিভিন্ন বিষয়ে অযৌক্তিকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে।

এর জবাবে বাংলাদেশের হাইকমিশনার বলেন, দেশের অবস্থান সব সময় বাস্তবতার ভিত্তিতে তুলে ধরা হয়।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}