গোপালগঞ্জের মুকসুদপুরে অভিনব কায়দায় ইয়াবা বিক্রি করতে যাওয়ার সময় কথিত সাংবাদিকের স্ত্রী রোজিনা বেগম (৪৩) কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার স্বামী কথিত সাংবাদিক আসাদুজ্জামান নাজির পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার রোজিনা বেগম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের কথিত সাংবাদিক আসাদুজ্জামান নাজিরের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মুকসুদপুর থানাধীন সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা এক নারীকে তল্লাশি করা হলে তার বাজারের ব্যাগে থাকা একটি কুমড়ার ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রোজিনা বেগমকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হলেও তার সঙ্গে থাকা স্বামী আসাদুজ্জামান নাজির কৌশলে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}