গৃহকর্মী নিয়োগের আগে তাঁদের পরিচয় নিশ্চিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি আরও অনুরোধ করেছেন, নিয়োগের আগে গৃহকর্মীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছবি এবং পরিচয় নিশ্চিতের জন্য অন্তত দুজন শনাক্তকারীর নাম–ঠিকানা সংগ্রহ করতে। মঙ্গলবার প্রকাশিত ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে চাঞ্চল্যকর জোড়া খুনের একটি ঘটনা ঘটেছে। এ ছাড়া গৃহকর্মীর দ্বারা মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও নতুন নয়। সম্মানিত নগরবাসী সামান্য সতর্ক হলেই এ ধরনের অপরাধ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

এ ছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফরম সঠিকভাবে পূরণ করে নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন ডিএমপি কমিশনার।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}